একটি সংজ্ঞা এবং একটি নিয়ম
সংজ্ঞাটি
যেমন 4 × 2 হলো 2 + 2 + 2 + 2 লেখার একটি দ্রুত উপায়, তেমনি 2 4 হলো 2 × 2 × 2 × 2 লেখার একটি দ্রুত উপায়। “দুই গুণ দুই গুণ…” বলার চেয়ে “টু টু দ্য পাওয়ার ফোর্থ” এই বাক্যটি বলা ও বোঝা অনেক বেশি সহজ।
বিশেষ নাম
দ্বিতীয় ঘাত, যেমন ৪²- কে , চারের বর্গ বলা যেতে পারে এবং তৃতীয় ঘাত, যেমন ৪³-কে, চারের ঘন বলা যেতে পারে ।
নিয়ম
যখন একই সংখ্যার ঘাত গুণ করা হয়, তখন ফলাফলকে সরল করার একটি সহজ নিয়ম আছে – ঘাতগুলো যোগ করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি 4² × 4³ = (4 × 4) × (4 × 4 × 4) = 4⁵ করেন , তাহলে এখানে দুটি চারের সাথে তিনটি চার গুণ করা হয়েছে, সুতরাং ফলাফলটি হলো পাঁচটি চারের গুণফল।
সতর্কতা
মনে রাখবেন যে, সূচক যোগ করার এই নিয়মটি কেবল তখনই কাজ করে যখন একই সংখ্যাকে ঘাতে নেওয়া হয় – আপনি 3 2 × 5 3 কে সহজে সরল করতে পারবেন না ।